বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওমরাহ পালন নিয়ে সুখবর

অন্য দেশে যাওয়ার পথে সৌদি আরবে গিয়ে বাংলাদেশিরা চারদিন থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, এ সময়ে ওমরাহ করে অন্য দেশে যাওয়া যাবে।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন। তার সঙ্গে দেড়শ’ জনের একটি প্রতিনিধি দল রয়েছে।

সফরের প্রথম দিন বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনারা শুনলে আশ্চর্য হবেন, ধরেন অন্য জায়গায় বেড়াতে যাচ্ছেন, সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে চারদিন থাকার ব্যবস্থা করতে তারা রাজি হয়েছেন। তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে যেতে পারবেন।’

ফরিদুল হক খান বলেন, ‘সৌদি আরব যাওয়া-আসা, হজের বিষয়ে খরচ কমানো, সার্বিক সহযোগিতার বিষয়ে আমরা যা বলেছি, তারা মেনে নিয়েছেন। অতীতে কখনও এমন আলোচনা হয়নি। এখানে নেতিবাচক কোনো বিষয় আমরা পাইনি। আমরা কল্পনাও করতে পারিনি, আজ আমাদের মধ্যে এতো সুন্দর আলোচনা হবে।’

তিনি বলেন, এটা যদি হয়ে থাকে, তাহলে বাকিগুলো কী হতে পারে, নিজেরাই অনুমান করেন। এই ফলপ্রসূ আলোচনার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এই দুই দেশের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।

হজের খরচ কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, তারা বলেছেন এই জায়গায় যদি খরচ কমানো সম্ভব হয়, তারা কমাবেন।

ট্রানজিটে গিয়ে ওমরাহ করতে পারবেন, সেক্ষেত্রে অনুমতি কি আগেই নিয়ে নিতে হবে, জানতে চাইলে তিনি বলেন, অনুমতি আগেই নিতে হবে।

অন অ্যারাইভাল ভিসা নাকি ভিসা নিয়ে যেতে হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ইলেক্ট্রনিক ভিসা। তবে এই সুবিধা কেবল সৌদি এয়ারলাইনসের ক্ষেত্রে প্রয়োজ্য হবে।

অর্থাৎ যারা সৌদি এয়ারলাইনসে এই ভ্রমণ করবেন, তাদেরই কেবল সুবিধাটা দেয়া হবে। এছাড়া ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনিবিস্তারিত পড়ুন

ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য

বাংলাদেশে বর্তমানে ধর্ষণের ঘটনা একটি দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ইসলামী শরিয়াবিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা