শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘ভুয়া’ এনএসআই কর্মকর্তা আটক

কলারোয়া সীমান্তে রোমান হোসেন (২৮) নামের এনএসআই এর সহকারী পরিচালক পরিচয়দানকারী এক প্রতারক হয়েছে।
সে নড়াইল জেলার লোহাগড়া থানার চাচাই ধানাইড় গ্রামের কায়েম শেখ ও আনজুয়ারা বেগমের ছেলে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক ‘ভুয়া’ এনএসআই এর কাছ থেকে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয়ে রোমান হোসেন নামে ব্যবহৃত একটি সিল পাওয়া গেছে।

থানা সূত্রে জানা গেছে বেলা সাড়ে ৩টার দিকে রোমান নিজেকে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে হিজলদী বিজিবি ক্যাম্পে যায়। সেখানে সীমান্তের বিভিন্ন গোপন তথ্য জানতে চাইলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তখন বিজিবি ক্যাম্প থেকে সাতক্ষীরা জেলা এনএসআই অফিসে যোগাযোগ করা হলে তারা ‘ভুয়া’ বলে জানান এবং আটক করে রাখার নির্দেশ দেন। পরে সাতক্ষীরা জেলা এনএসআই এর কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত হয়ে কলারোয়া থানা পুলিশকে অবহিত করেন। থানা পুলিশ ওই ‘ভুয়া এনএসআই সদস্য’কে বিজিবি ক্যাম্প থেকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয়ে রোমান হোসেন নামে ব্যবহৃত একটি সিল পাওয়া গেছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে কলারোয়া পৌর সদরের ১নং ওয়ার্ড তুলসীডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের বাড়ীতে থেকে কলারোয়ার বিভিন্ন এলাকায় গিয়ে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে আসছিলো। এমনকি কলারোয়া থানার ওসির সাথে পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য জানতে চায়। ওসি প্রথমে তার প্রতারণার কথা বুঝতে পারেন নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, নিজেকে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে তার কাছেও ভুয়া ওই ব্যক্তি এসেছিলেন। হিজলদী বিজিবি তাকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী