বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করলেন ইউএনও রুলী বিশ্বাস

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২৩’র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে জোন ভিত্তিক প্রতিযোগীতা শেষে মঙ্গলবার(১০ জানুয়ারী) সকাল ১০ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রধান শিক্ষক হরি সাধান ঘোষ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর বারিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষিকা রিনা ঘোষ, শিক্ষিকা মাহফুজা খাতুন, শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ, মাস্টার তজিবর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল গফুর, মাস্টার আমিরুল ইসলাম, মাস্টার আব্দুস সবুর, মাস্টার জহুরুল ইসলাম, মাস্টার স্বপন কুমার সরকার, মাস্টার আব্দুস সালাম, স্কাউটস’র কর্মকর্তা মাস্টার মিজানুর রহমান মিজান সহ শিক্ষকবৃন্দ, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন। উদ্বোধনীতে ক্রিকেটের প্রথম খেলায় জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পানিকাউরিয়া হাইস্কুল, দ্বিতীয় খেলায় জয়ী হয় সরকারি পাইলট হাইস্কুল, ভলিবলে ফাইনাল খেলায় যোগ্যতা অর্জন করে সিংগা মাধ্যমিক বিদ্যালয় ও কয়লা মাধ্যমিক বিদ্যালয়।

এ ছাড়া, জোন ভিত্তিক জয়ী হয়ে দ্বৈত বালক ও বালিকা ব্যাডমিন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল ১১ জানুয়ারী বুধবার একই ভ্যেনুতে উচ্চ লাফ, লম্বা লাফ, দৌড় সহ বিভিন্ন ইভেন্টের এ্যাথলেটিক্স’র সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল