মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বিয়ের দাবিতে ফায়ার সার্ভিসের সদস্যোর বাড়িতে তরুণীর অনশন

নড়াইলে বিয়ের দাবিতে ফায়ার সার্ভিসের সদস্য
নূরন্নবীর বাড়িতে তরুণী ফারজানার অনশন।
নড়াইলের সদর উপজেলার দৌলতপুর চর পাড়ার নূরন্নবী শেখ এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ফারজানা খানম নামে এক তরুণী।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সকাল থেকে নড়াইলের সদর উপজেলার বাঁশগ্ৰাম ইউনিয়নের দৌলতপুর চরপাড়ার ছত্তার শেখের ছেলে ফায়ার সার্ভিসের সদস্য নূরন্নবী শেখের (২৮) বাড়িতে অনশনে বসেন গোপালগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্ৰামের নূর আলম মোল্লার মেয়ে ফারজানা খানম (২০)।

অনশনরত ফারজানা খানম বলেন, নূরন্নবী শেখের সাথে আমার প্রায় ২ বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কে জড়াই। দেখা ও সম্পর্কের মধ্যে দিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা হয়। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের চ্যাটিং ও অন্তরঙ্গ ছবিসহ ভিডিও আলাপ হয়। সে কুমিল্লা থেকে খুলনায় বদলির জন্য আমার কাছ থেকে গলার চেইন বিক্রি করে ৫০ হাজার টাকা নিয়েছেন।

আমি নুরুন্নবী শেখকে বিয়ে করে সংসার করতে চাই। নূরন্নবী শেখ যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো। তবে ছেলে নুরুন্নবী ও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলেছি। তার বাবার সাথে কথা বলেছি। ছেলে বাড়িতে না থাকায় তাকে চলে যাওয়ায় পরামর্শ দিয়েছি পরে আমরা একটা ব্যবস্থা করব। তবে মেয়ে যেতে চাইছে না।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার মাদকবিস্তারিত পড়ুন

  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন
  • নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১