সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কানাডার নাগরিকদের ভিসা স্থগিত করলো ভারত

ভারত-কানাডা উত্তেজনা থামছেই না। এবার কানাডীয়দের ভিসা পরিষেবা স্থগিত করলো ভারত। কানাডার কূটনীতিককে বহিষ্কারের পর নতুন করে এই পদক্ষেপ নিলো দেশটি। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক ঠেকলো আরও তলানিতে।
খবর এনডিটিভি

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা পরামর্শ পরিষেবা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত থাকবে।

চলতি মাসের শুরুর দিকে জি-২০ সম্মেলন শেষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশে ফেরার পথেই ভারতের সঙ্গে দেশটির বাণিজ্যচুক্তি স্থগিতের ঘোষণা আসে।

এরপর গত সোমবার পার্লামেন্টে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতের সরকারের জড়িত থাকতে পারে বলে সরাসরি অভিযোগ তোলেন ট্রুডো। এরপর ভারতীয় এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এর কয়েক ঘণ্টার ব্যবধানে কানাডার কূটনীতিককে পাঁচদিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত। এরপরেই আজ নতুন করে এ কঠোর পদক্ষেপ নিলো দেশটি।

এদিকে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ নিয়ে হোয়াইট হাউসও গভীরভাবে উদ্বিগ্ন। এ সংশ্লিষ্ট যে কোনো তদন্তে কানাডাকে সহযোগিতা করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা ভারতকে (হত্যার তদন্তে) পূর্ণ সহযোগিতা করতে উৎসাহিত করছি।’

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা