মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে দুর্ধর্ষ ডাকাতি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের নিরঞ্জন বিশ্বাসের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাত্র আনুমানিক ২ঃ৩০ মিনিটের দিকে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

নিরঞ্জন বিশ্বাসের একমাত্র পুত্র বালিয়াডাংগা বাজারস্থ নবনিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী পলাশ বিশ্বাস জানান, তিনি রাত্রে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসত বাড়ির গ্রীল খুলে আঙ্গিনায় বের হলে ওৎ পেতে থাকা কালো পোশাক ও মুখোশ পরিহিত ডাকাত দলের দুই সদস্য তার মাথায় অস্ত্র ধরে জিম্মি করে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং সাথে সাথে ডাকাত দলের আরও ৫-৭ জন সদস্য বাড়ির ভিতরে প্রবেশ করে ও বাড়িতে থাকা অন্যান্য সদস্যদেরকে একটি কক্ষে আটক রেখে পলাশ বিশ্বাসকে নিয়ে বিভিন্ন কক্ষ তল্লাসি শুরু করে।

প্রায় ৩০ মিনিট যাবত তল্লাসি করে নগদ ৪ লক্ষ টাকা, ৬-৭ ভরি স্বর্ণের গহনা ও একটি পালসার মোটর সাইকেল যার নাম্বার “সাতক্ষীরা ল-১২৮২০৪” এবং পলাশ বিশ্বাসের ব্যবহারিত মোবাইল ফোন নিয়ে বাইরে থেকে গ্রীলে তালা দিয়ে ডাকাত দলটি পালিয়ে যায়।

পরবর্তীতে তারা ৯৯৯ এ ফোন দিলে ওই রাতে এস আই সেলিম এর নেতৃত্বে কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ দল ঘটনা স্থলে আসেন এবং বুধবার (১৩ এপ্রিল) সকালে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন পরিদর্শন করেছে। এব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন