বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নামাজগড় ফুটবল একাডেমি

সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেয়া ফুটবল মাঠে ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবের আয়োজনে স্বাধীনতা কাপ-২০২৩ চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলা বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে শ্যামনগর ফুটবল একাডেমি ও কালিগঞ্জের নামাজগড় ফুটবল একাডেমির মধ্যকার খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।

আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলার নির্দ্ধারিত সময় গোলশূণ্যভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে শ্যামনগর ফুটবল একাডেমিকে ৬-৫ গোলের ব্যবধানে পরাজিত করে কালিগঞ্জের নামাজগড় ফুটবল একাডেমি চারদলীয় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উদ্বোধনী খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নামাজগড় ফুটবল একাডেমির জাহিদ।

প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, মুর্শিদ এলাহী বাবু ও আলিমুজ্জামান রিফাত।

আগামী ১৮ সেপ্টেম্বর (সোমবার) টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় কালিগঞ্জ ফুটবল একাডেমি ও কুশুলিয়া কসমস ক্লাব পরস্পর মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ