শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে সফু, বাচ্চু প্যানেল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটিতে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন সফু ও বাচ্চু প্যানেলের ১৩ টি পদের ১৩ জন। মঙ্গলবার (২৬ জুলাই ) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন – ২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখখারুল ইসলাম নীলু’র স্বাক্ষরীত চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় সভাপতি শেখ সাইফুল বারী সফু , সহ- সভাপতি শেখ আনোয়ার হোসেন,সহ সভাপতি বাবলা আহমেদ, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম তরুন , সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু , দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন , কার্য নির্বাহী কমিটির সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কার্য নির্বাহী কমিটির সদস্য এস এম ফারুক হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য সেলিম শাহারিয়ার ও কার্য নির্বাহী কমিটির সদস্য ফারুক আহমেদ।

উল্লেখ্য যে,গঠনতন্ত্র অনুযায়ী কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষনা করেন তিন সদস্যের নির্বাচন কমিশন। সোমবার ( ১৮ জুলাই) বিকাল ৫ টায় নির্বাচন কমিশন কর্তৃক নোটিশ বোর্ডে দেওয়া হয় চুড়ান্ত ভোটার তালিকা ও নির্বাচনের তফসিল। কালিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন কমিশনের ঘোষনা মতে আগামী ৬ আগষ্ট-২০২২ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এলক্ষে মনোনয়ন পত্র ক্রয় ও জমা ২১ জুলাই হতে ২৩ শে জুলাই, ২৪ শে জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৫ শে জুলাই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ও একইদিনে শুনানী, ২৬ শে জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হবে এই মর্মে তফসিল ঘোষনা করা হলেও ১৩ টি পদের বিপরীতে ১৩ টি মনোনয়নপত্র জমা পড়ে।

অন্য কেও মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় উল্লেখিতদের বিজয়ী ঘোষনা করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান সহকারী নির্বাচন কমিশনার ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল লতিফ মোড়ল এবং কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচন কমিশনের দপ্তর সম্পাদক গাজী মিজানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন