মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন সভাপতি তুহিন, সম্পাদক বাবলু

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি নিয়াজ কওছার তুহিন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

দ্বিতীয় পর্বে কার্যনির্বাহী সদস্য কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক পত্রদূত পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং দৈনিক সময়ের খবর, দি ডেইলী ট্রাইবুনাল ও বার্তা সংস্থা এফএনএস’র উপজেলা প্রতিনিধি নিয়াজ কওছার তুহিন সভাপতি নির্বাচিত হন।

গোপন ব্যালটে ভোটের মাধ্যমে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু (সংবাদ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি আহাদুজ্জামান আহাদ (দৈনিক জনতা ও দৈনিক পত্রদূত), শেখ সাদেকুর রহমান (সংযোগ বাংলাদেশ), যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক (দৈনিক কালের চিত্র), সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও বার্তা বাজার), অর্থ সম্পাদক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান (দৈনিক সাতঘরিয়া), দপ্তর সম্পাদক জামাল উদ্দীন (দৈনিক কল্যাণ), তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবর রহমান সুমন (দৈনিক গ্রামের কাগজ), কার্যনির্বাহী নির্বাহী সদস্য সনৎ কুমার গাইন (দৈনিক সংবাদ) ও আরাফাত আলী (দৈনিক আলোকিত সকাল ও দৈনিক সাতঘরিয়া)।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি