রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. সাজ্জাদ হোসেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

মেধাবী এই কর্মকর্তা ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতার প্রমাণ রেখে চলেছেন।

সাজ্জাদ হোসেন দীর্ঘদিন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে পরিচালক হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের কারেন্সি অফিসারের দায়িত্ব পালন করেন।

দাফতরিক কাজে ব্রাজিল, ত্রিনিদাদ, মোজাম্বিক, ফিলিপাইন, ফিজি, ইন্দোনেশিয়া, চীন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, জার্মানিসহ বহুদেশ ভ্রমণ করেছেন তিনি।

সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাজ্জাদ হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিশেষবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে