শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেমন ছেলে অসুস্থ মাকে দেখতে আসে না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অনশনের নামে নাটক করছে বিএনপি। খালেদা জিয়ার ভাই-বোনেরা গণভবনে এসে আমার কাছে কান্নাকাটি করে। আর বিএনপি অনশন করে। সে (খালেদা জিয়া) অসুস্থ, ছেলে (তারেক রহমান) কেন মাকে দেখতে আসে না?

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে শনিবার রাজধানীর কাওলায় জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অসুস্থ মাকে দেখতে আসে না কেন ছেলে (তারেক রহমান)। সে কেমন ছেলে? শুনছি বিএনপির লোকজন বলছে, সে (খালেদা জিয়া) নাকি যখন তখন মরে যাবে, আর তাছাড়া বয়সও তো হয়েছে তার। তো মাকে দেখতে আসে না কেন? আমি তো বলব যে, মাকে দেখতে আসুক।

তিনি বলেন, খালেদা জিয়ার আরেক ছেলে (আরাফাত রহমান কোকো) মারা গেল। তার বিরুদ্ধেও মানি লন্ডারিংয়ের মামলা ছিল। সে মালয়েশিয়া মারা যায়। তার লাশ আসে। আমি একজন মা। আমারও সন্তান আছে। আমি খালেদা জিয়াকে সহানুভূতি দেখাতে গিয়েছিলাম। আমার মিলিটারি সেক্রেটারি তাদের সঙ্গে যোগাযোগ করে, সময় ঠিক করে। কিন্তু আমি যখন সেই বাসার সামনে যাই, বাসার গেট তালা দিয়ে বন্ধ করে দেয়। ভেতরে বিএনপি নেতারা ঘুরে বেড়াচ্ছে, ওদিকে তালা দেওয়া আমাকে ঢুকতে দেবে না। কত বড় অপমান আপনারা একবার চিন্তা করে দেখেন। যে আমি গেছি সহানুভূতি দেখাতে, আর সেখানে আমাকে সে (খালেদা জিয়া) ঢুকতে দেয় না।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ভুলে গেছে সেই একাত্তরের পর কতবার ওই ৩২ নাম্বারে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব না থাকলে আর আমার মা সহযোগিতা না করলে ওই বেগম জিয়া হিসেবে নিজের নাম-পরিচয় দিতে পারত না। এটা হলো বাস্তব কথা। তখন কোথায় থাকত? আর সে কিনা- আমাকে ঢুকতে দেয়নি। তারপরেও আমি তাকে সাজাপ্রাপ্ত আসামি, তাকে বাড়িতে থাকতে দিয়েছি। এখন তারা (বিএনপি) অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়। নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না। সে নেবে? সে আশা দুরাশা।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হকবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি গ্রেফতার
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী