শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোনো ‘ডেভিল’ যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘অপারেশন ডেভিল হান্ট’-এর কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কোনো ‘ডেভিল’ (অপরাধী) পালাতে না পারে। চলমান এ অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে জড়িত কোনো আসামি যাতে জামিনে মুক্তি পেয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই দিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে।

এ অবস্থায় ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, কোনো সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায় সতর্ক থাকুন। তারা জামিন পেয়ে আবারও অপরাধে জড়াবে, সেটা কোনোভাবেই কাম্য নয়।

চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এরইমধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। ডেভিল হান্ট সফল করতে হবে। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন জামিন পেয়ে আবারও তারা অপরাধে না জড়ায়।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল