শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান ‍সৃষ্টি করবে বিএনপি’

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ‘১ট্রিলিয়ন ডলার ইকোনমির’ ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি লোকের চাকরির ব‍্যবস্থা করবে বলে জানিয়েছে দলটি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ অংশ নিয়ে বিএনপি এসব পরিকল্পনা তুলে ধরেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পোস্টে বলা হয়, এফডিআই/জিডিপি লক্ষ্যমাত্রা ০.৪৫ শতাংশ থেকে জিডিপির ২.৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। একইসঙ্গে ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে দলটি।

এছাড়াও জনগণের ঘাড় থেকে বাড়তি ট‍্যাক্সের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে ট‍্যাক্সের ভয় দূর করে কিভাবে ট‍্যাক্স আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি।

সরকার গঠন করতে পারলে দেশের মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব‍্যবস্থা গ্রহণ, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন‍্য অতীতের চেয়েও ব‍্যাপক সফলতা অর্জন করতে চায় এই দল।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ তথা এফডিআইকে বিশ্ববাসীর কাছে জনপ্রিয় করতে ১১টি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি। যার মধ‍্যে রয়েছেঃ বিডাকে কার্যকরী করা, ভিসা/ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ, বিনিয়োগকারীদের জন‍্য সপ্তাহে ২৪ ঘণ্টা সেবা চালু করা, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব‍্যবস্থা, স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব‍্যবস্থা করা, বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ অবকাঠামোগত উন্নয়ন ইত‍্যাদি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে তার শুভেচ্ছা বার্তায় ঐক‍্যকেই ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের সোপান বলে অভিহিত করেছেন।

তারেক রহমান বৈশ্বিক বর্তমান বাণিজ্যনীতিতে বাংলাদেশের অর্থনীতির অতীব সম্ভাবনার কথা বলেন। এছাড়াও জিয়াউর রহমানের সরকার এফডিআই তথ‍া বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে আইন করেছিলেন, খালেদা জিয়ার সরকারগুলোর বিনিয়োগ বান্ধব নীতিগুলো তিনি স্মরণ করেন।

গত ১৮ বছরের স্বৈরাচারী সরকারের কারণে কীভাবে বাংলাদেশের অর্থনীতি ব‍্যাপক ক্ষতির শিকার হয়েছে এবং ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের অর্থনীতিকে কোন পথে তিনি পরিচালিত করবেন তার একটি বিস্তারিত ধারণা প্রকাশ পেয়েছে বিএনপির প্রকাশিত ‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমির’ এই রোডম্যাপে।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। একইবিস্তারিত পড়ুন

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করারবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে হিন্দুদের জমি বিক্রি করা যাবে না। এমনকি আগেবিস্তারিত পড়ুন

  • হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক
  • পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • পাসপোর্ট-এনআইডির আবেদনে শেখ হাসিনার অথরাইজেশন নেই: নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন
  • পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন দ্রুত প্রক্রিয়ার অনুরোধ শেখ হাসিনার ল’ ফার্মের
  • নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির