শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাজরায় ইউনাইটেড সেকেন্ডারি স্কুল অ্যালামনাই অ্যাসেসিয়েশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: আশাশুনির খাজরায় অরাজনৈতিক সংগঠন মানবতার কল্যানে নিবেদিত ইউনাইডে মাধ্যমিক বিদ্যালয়,খাজরার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড সেকেন্ডারি স্কুল অ্যালামনাই অ্যাসেসিয়েশনের উদ্যোগে শীতার্থ অসহায় ব্যক্তিদের শীত নিবারনের লক্ষ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে সংগঠনটির কার্য্যালয়ের সামনে বটমূলের তলে খাজরা ও পার্শ্ববর্তী ইউনিয়নের শীতার্থদের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭২ সালের এসএসসি ব্যাসের শিক্ষার্থী অধ্যাক্ষ মোহাম্মদ আলী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি প্রভাষক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মোঃ মহিউদ্দীন,হাবিবুর রহমান,সাংবাদিক বোরহান উদ্দীন বুলু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আশিক কুমার সানা,চিত্তরঞ্জন মন্ডল,সদস্য তারেক আজিজ,ইউনুছ আলী,মিজানুর রহমান সবুজ,ইলিয়াজ হোসেন সরদার,ইলিয়াজ হোসেন,বিকাশ চন্দ্র মন্ডল,আমিরুল ইসলাম,কিংকর মন্ডল,অরুন মন্ডল,ইউপি সদস্য রবিউল ইসলাম,ইয়াকুব আলী প্রমুখ। এসময় সংগঠনটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতারণ অনুষ্ঠানে এলাকার বাছাইকৃত দশ গ্রামের ১শ ১০জন অসহায় শীতার্থদের শীত বস্ত্র বিতরণ ও ৩জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান