বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার ঐক্যের পথ অনুসরণ করতে চায় জামায়াত: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচন ও দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঐক্যের যে জায়গা তৈরি করে গেছেন জামায়াত সেই পথ অনুসরণ করে চলতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে যান জামায়াত আমির।
সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান জামায়াত আমির। পরে সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের পর সরকার গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রত্যয় ব্যক্ত করেছি। আগামীতে সবাই মিলেমিশে দেশের স্বার্থে কাজ করতে চাই। বেগম জিয়া যে ঐক্যের জায়গা তৈরি করে গেছেন সেখানে দাঁড়িয়ে আমরা চলতে চাই। রাজনৈতিক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, বিএনপির নেতারাও একই কথা বলেছেন। নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে আমরা আবারও বসবো এবং দেশের স্বার্থে একযোগে কাজ করবো।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী