বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন এসেছে: ডা. জাহিদ

কিছুটা পরিবর্তন আনা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায়। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এমন পদক্ষেপ জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কী ধরনের পরিবর্তন তা পরে জানানো হবে। খালেদা জিয়া শারীরিক অবস্থা বর্তমানে মোটামুটি স্থিতিশীল বলেও জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১৮ জুন) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কয়েক ঘণ্টা পর রাত পৌনে ১টার দিকে তিনি গুলশানের বাসভবনে ফেরেন। বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. জাহিদ।

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আপাতত বাসায়ই তার চিকিৎসা চলবে। আলহামদুলিল্লাহ, সবার দোয়া ও আল্লাহর রহমতে ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল।’

তিনি আরও জানান, বিদেশি চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানিডি এবং জেনিফার ক্রসের পরামর্শে চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

উল্লেখ্য, দীর্ঘ চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। এবারই প্রথম তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক