বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার জ্বর নেই, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক : চিকিৎসক

করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি ভালো আছেন। তার শরীরে জ্বর নেই। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসও নিতে পারছেন।

খালেদা জিয়া মানসিকভাবে শক্ত আছেন উল্লেখ করে তার ব্যক্তিগত চিকিত্সক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আমরা তাকে শ্বাস-প্রশ্বাস ব্যায়ামের পরামর্শ দিয়েছি। তার ব্লাড সুগারসহ অন্য যেসব প্যারামিটার রয়েছে, সেগুলো ঠিক আছে। খালেদা জিয়ার কাশি নেই, গলাব্যথা নেই।

হাসপাতালে নেওয়া বা কোনো স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সব পরীক্ষা করেছি। রিপোর্ট ভালো এসেছে। সবচেয়ে বড় কথা, খালেদা জিয়া নির্দ্বিধায় আমাদের সঙ্গে কো-অপারেশন করছেন।’

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে খালেদা জিয়ার কোনো জ্বর আসেনি। এটা খুবই ভালো লক্ষণ। আগামী ২৪ ঘণ্টা জ্বর না এলে তাকে অনেকটা আশঙ্কামুক্ত বলা যাবে। ডা. এফ এম সিদ্দিকী বলেন, সোমবার খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার ১১ দিন। এই সময়টা করোনা রোগীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক বলা হয়। এখন বেগম জিয়া করোনার বিপজ্জনক সময় পার করছেন। তার পরও তার যে শরীরের অবস্থা, তা মোটামুটি ভালো। উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়।
তথ্যসূত্র: ইত্তেফাক

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ