শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে, সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, “দেশ ও জাতির উন্নয়নে দুর্নীতি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আমার অবস্থান সব সময় দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি প্রতিরোধে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সততার বিকল্প নেই। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাবিহীন সততা স্টোরের মাধ্যমে সততা চর্চার অভ্যাস গড়ে তুলছে। এজন্য সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দুদক খুলনার সহকারি পরিচালক মো. জাহিদ ফজল, উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র (টিটিসির) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ব্রেকিং দ্য সাইলেন্স অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, সাকিবুর রহমান, অ্যাডভোকেট মনিরউদ্দিন, সদস্য বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান, জি.এম নাজমুল আরিফ, রেবেকা সুলতানা প্রমুখ। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সপ্তাহ ব্যাপি এ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়