শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুলশানে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর গুলশান থানাধীন নতুনবাজার এলাকা থেকে বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গুলশান থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, তারা ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠকে বসেছিলেন।

গ্রেফতাররা হলেন তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার রিপন ইসলাম(৩৬), উত্তরার আজমপুর এলাকার মো. সিদ্দিক (৩৮), তুরাগের রানাভোলা এলাকার মনির (২৪), সবুজ সরকার (৩৮), বাউনিয়া এলাকার মিজান (২৫), ফুলবাড়িয়া এলাকার কামাল হোসেন (২৫), রমজান মার্কেট এলাকার সুমন (৩৫), উত্তরা ৩ নম্বর সেক্টরের হৃদয় (১৯), ১৩ নম্বর সেক্টরের মাহাবুব আলম (৩০), ১২ নম্বর সেক্টরের মহসিন হাওলাদার (৩৪) ও জসিম উদ্দিন (২৯)।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত শেখ শাহানুর ইসলাম জানান, গুলশান থানায় ২০২২ সালের একটি বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতাকর্মী। ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গুলশান থানাধীন নতুনবাজার এলাকায় একটি স্থানে তারা গোপন বৈঠক করছিলেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এরপর এই ১১ জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জাবিস্তারিত পড়ুন

  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী