শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে সম্মানী-বোনাসের টাকায় ১২৪ পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ সালামি দিলেন মেয়র রকিব

নিজের চলতি মাসের সম্মানী ও ঈদ বোনাসের টাকা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ সেলামি হিসেবে দিয়ে দিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। প্রথমবারের মতো মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আনন্দে আত্মহারা ১২৪ জন পরিচ্ছন্নতা কর্মী। মেয়রের এমন মহানুভবতায় তাদের ঈদ আনন্দ বেড়ে গেছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে পৌর সম্মেলন কক্ষে নিজের সম্মানী ও বোনাসের সম্পন্ন টাকা ১২৪ পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পাঁচ হাজার টাকা করে ঈদ সেলামি হিসেবে বিতরণ করেন মেয়র শেখ রকিব হোসেন। মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় পরিচ্ছন্নতা কর্মীরা।

এসময় একাধিক পরিচ্ছন্নতা কর্মী বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছি। আজ পর্যন্ত কোনো মেয়র তার নিজের পক্ষ থেকে আমাদের ঈদ সেলামি দেয় নাই। সামান্য বেতনে হাড়ভাঙা পরিশ্রম করি। তাতে যে সামান্য বেতন ও বোনাস পাই তা দিয়ে পুরোপুরি ঈদ আনন্দ উপভোগ করা সম্ভব হয় না। এবারই প্রথম মেয়র আমাদের ঈদ করার জন্য তার বেতন ও বোনাসের টাকা আমাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে আমরা ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারব। বাবা, মা, স্ত্রী, ছেলে-মেয়েদের নতুন জামা-কাপড়ও কিনে দিতে পারব। মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আমরা খুবই আনন্দিত।

পৌর মেয়র শেখ রকিব হোসেন বলেন, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। আর আমি মারা গেলে কোনো অর্থ সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারব না। আমার স্ত্রী, সন্তানও নেই যে তারা খাবে। তাই আমি আমার বেতন বোনাস ও সম্মানীর গচ্ছিত টাকা থেকে ১২৪ পরিচ্ছন্ন কর্মীকে ঈদ করার জন্য ৫ হাজার টাকা করে সেলামি প্রদান করেছি। এ দিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করতে পারবে। আর এতেই আমার আনন্দ। সামনে ঈদুল আজহা এলেও দেওয়ার চেষ্টা করব।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘরবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!