মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জ প্রেসক্লাবে বিজয় দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় প্রেসক্লাব গোপালগঞ্জের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো: আলিমুজ্জামান বিটুর সভাপতিত্বে এবং মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ মুরাদুল ইসলাম, সাবেক সভাপতি ফরিদ আহমেদ, সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, দপ্তর সম্পাদক সমর বাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল ফাত্তাহ, ক্রীড়া সম্পাদক আহমেদ আলী খান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিব হুসাইন ইমাম সবুজ ও অর্জুন বিশ্বাস সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো: আলিমুজ্জামান বিটু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণমাধ্যম কর্মীদের সুষ্ঠু ও মুক্তিযুদ্ধের পক্ষে তথ্য প্রকাশ করে দেশের উন্নয়নের ধারা ত্বরান্বিত রাখতে হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বাধীনতার বিপক্ষ শক্তি অনেকেই অংশগ্রহণ করেনি। তারা নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু করেছে।

কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা, শেখ হাসিনার নৌকার বিষয়ে তাদের সাথে কোন আপোষ নেই। প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে অবশ্যই কাজ করবেন। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি বিগত দিনের রেকর্ড ভেঙে গোপালগঞ্জে শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও ফারুক খানের বিজয়ের পক্ষে কাজ করার আহবান জানান।

আলোচনা সভা শেষে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ ও ১৫ আগস্টে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!
  • শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ