শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে ১ম সাদিয়া, ৩য় নূরজাহান

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে একাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সাদিয়া আরবী এবং ৩য় হয়েছেন নূরজাহান শেখ। তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ সদরে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালকবৃন্দ।

রোববার (১৬ এপ্রিল) গ্লোবাল এডুকেশন সেন্টারের অফিস কক্ষে তাদেরকে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হাজী লাল মিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. প্রণয় কুমার বালা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক শিক্ষার্থী মো: সানিয়াৎ শেখ সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

এ বিষয়ে গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক জনাব মো: জাহাঙ্গীর কবির টিপু বলেন, আমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে চাকরি জীবনের শেষে শিক্ষা বিস্তারে কাজ করছি। আমার প্রতিষ্ঠানের স্নেহাস্পদ ছাত্র-ছাত্রীদের জিপিএ ৫ অর্জন সহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করার আপ্রাণ চেষ্টা করছি। এসময় তিনি সমাজের সর্বস্তরের মানুষ সহ সচেতন অভিভাবকদের সহায়তাও কামনা করেছেন।

উল্লেখ্য, সরকারি বঙ্গবন্ধু কলেজে একাদশ শ্রেণির ক্লাস টেস্ট পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হন মানবিক বিভাগের শিক্ষার্থী সাদিয়া এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বাণিজ্য বিভাগের ছাত্রী নূরজাহান শেখ। তারা উভয় গ্লোবাল এডুকেশন সেন্টারের শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘরবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!