শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রাম-রাজশাহীসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার

দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে। পুলিশের ১২ জন কর্মকর্তা এসব জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জেলাগুলো হলো- রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ।

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

যেসব কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে
রংপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের মো. আবু সাইমকে। গাইবান্ধা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে চট্টগ্রামে, পিবিআইয়ের কাজী আখতার উল আলমকে ময়মনসিংহে, এসবির মো. জাকির হোসেনকে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও পিবিআইয়ের মো. শরিফ উদ্দীনকে বরিশালে, এসবির ফারজানা ইসলামকে রাজশাহীতে, পুলিশ সদর দপ্তরের ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের মোছা. ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এপিবিএনের নিশাত এঞ্জেলাকে গাইবান্ধায়, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের মো. আসলাম শাহজাদাকে হবিগঞ্জ জেলায়, পিবিআইয়ের এহতেশামুল হককে ব্রাহ্মণবাড়িয়ায় এবং এসবির মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…