বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় পার্টি ছিল আ.লীগের দালাল : আখতার

জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (১১ জুন) দুপুরে রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, জাতীয় পার্টি বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার প্রধানতম রাজনৈতিক সহযোগী ছিল জাতীয় পার্টি। বাংলাদেশে যে ভোট ডাকাতির নির্বাচনগুলো হয়েছে, একপাক্ষিক নির্বাচনগুলো হয়েছে তার প্রত্যেকটাকে বৈধতা দেওয়ার নাটক করেছিল জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকারের সঙ্গে যারা প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের ওপর জুলুম নিপীড়নের রাস্তাকে যারা উন্মুক্ত করে রেখেছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা আর প্রাসঙ্গিক মনে করি না।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে তাদের (জাতীয় পার্টির) যে জাতীয় আবেদন সেটা শেষ হয়ে গেছে। একই সঙ্গে জনগণের সঙ্গে তারা যে প্রতারণা করেছে সে প্রতারণার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করেনি। সেক্ষেত্রে আমরা মনে করি বিগত সময়ে যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যারা বিভিন্নভাবে নিজেদেরকে যুক্ত রেখেছে, সেই প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেকটা দলকে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়।

আখতার হোসেন আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের যত দোসর আছে তাদের সবার ব্যাপারে বাংলাদেশের মানুষ যেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। যাতে বাংলাদেশে যেন আর কখনোই আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো স্বৈরাচারপন্থি কোনো দল যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়। এজন্য বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে কাজ করবার আহ্বান জানান তিনি।

এ দিন দুপুরে পীরগাছা উপজেলা পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন আখতার হোসেন। এনসিপি নেতা শামীম হোসেনের সঞ্চালনায় এতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা