বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুরে গরু চোর সিন্ডিকেটের অর্থদাতাকে ইসলামপুর থেকে গ্রেপ্তার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে গরু চোর সিন্ডিকেটের অর্থদাতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মো. তারিকুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা থেকে শাহজাহান ওরফে সোনা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোনা মিয়া ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি এলাকার মৃত হাসর উদ্দিনের ছেলে। সে ইসলামপুর কামিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গত ১১ নভেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলই মন্ডল পাড়া গ্রামের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের গোঁয়াল ঘর হতে একটি গাভী ও একটি বকনা গরু চুরি হয়ে যায়।

এঘটনায় ১৫ নভেম্বর ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের স্ত্রী নয়ন তারা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

গরু চুরির ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ সাঁড়াশি অভিযানে নামেন। এক পর্যায়ে গত ১২ ডিসেম্বর থানা পুলিশ একজনকে আটক করেন এবং চুরি হওয়া গাভীটি উদ্ধার করেন।

এছাড়াও পুলিশের তদন্তকালে গরু চোর সিন্ডিকেটের অন্যতম হোতা শাহজাহান ওরফে সোনা মিয়ার সন্ধান পায় পুলিশ। সোনা মিয়া চোর সিন্ডিকেটের সদস্যদের আর্থিক সুবিধা দিয়ে গরু চুরির কাজে উৎসাহিত করেন। তিনি মূলত চোর সিন্ডিকেটের অর্থদাতা বলে জানিয়েছেন পুলিশ।

পরে ১১ জানুয়ারি বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের নির্দেশনায় উপপরিদর্শক মো. তারিকুজ্জামান ইসলামপুরে অভিযান চালিয়ে সোনা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকালে সোনা মিয়াকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল