মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিপিস্টার গ্রাহকদের জন্য বার্গার কিং-এ দুর্দান্ত অফার

আইটি ডেস্ক: জিপিস্টার গ্রাহকদের জন্য আবারও ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ফ্যান্টাস্টিক ফ্রাইডে নিয়ে এসেছে গ্রামীণফোন। এবারের আয়োজনে গ্রামীণফোনের অংশীদার জনপ্রিয় ফাস্টফুড চেইন বার্গার কিং। এ অংশীদারিত্বের ফলে গ্রামীণফোনের জিপিস্টার গ্রাহকদের ছুটির দিনগুলো এখন হবে আরও উপভোগ্য।

বার্গার কিং বাংলাদেশের জেনারেল ম্যানেজার মাশরুফ আহমেদ এবং গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব প্রায়োরিটি ব্র্যান্ড সাব্বির আহমেদ সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ফ্যান্টাস্টিক ফ্রাইডে অফারের অংশীদারিত্ব সম্পন্ন করেন।

এ অংশীদারিত্বের ফলে জিপিস্টার গ্রাহকরা বার্গার কিং বাংলাদেশ’এর আউটলেটে নানা অফার উপভোগ করবেন। প্রতি শুক্রবার বার্গার কিং বাংলাদেশ’এর যেকোনো আউটলেটে আসা প্রথম ২০ জন জিপিস্টার গ্রাহক পাচ্ছেন কমপ্লিমেন্টারি ক্রিসপি চিকেন বার্গার, যা স্বাদে এবং সন্তুষ্টিতে অতুলনীয়। এছাড়াও, প্রতি শুক্র ও বুধবারে জিপিস্টার গ্রাহকরা বার্গার কিং বাংলাদেশের আউটলেটের আ-লা-কার্টে মেন্যুতে ১৫ শতাংশ ছাড় উপভোগ করবেন।

রেস্টুরেন্টে ডাইন-ইন ও টেকঅ্যাওয়ে উভয়ক্ষেত্রেই কমপ্লিমেন্টারি বার্গার ও আকর্ষণীয় ছাড় সুবিধা প্রযোজ্য হবে, ফলে জিপিস্টার গ্রাহকরা নিজ স্বাচ্ছন্দ্য অনুযায়ী অফারটি উপভোগ করতে পারবেন। এশিয়া কাপ চলাকালে অফারটি জিপিস্টার গ্রাহকদের আনন্দে আরো নতুন মাত্রা যোগ করবে। অফারটি উপভোগ করতে গ্রাহকদের বার্গার কিং বাংলাদেশের আউটলেটে গিয়ে সহজেই কিউআর কোড স্ক্যান করতে হবে অথবা “BK” টাইপ করে পাঠাতে হবে ২৯০০০ নম্বরে।

একই রকম সংবাদ সমূহ

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলকবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা