বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহের শৈলকুপাতে ৩৪ লাখ টাকা অনুদান পেল ৩৭৯ টি পরিবার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন “রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় সহায় সম্বলহীন অতিদরিদ্র পরিবারের মাঝে এককালীন অনুদানের ৩৪ লাখ ১১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

আজ (২৪ মার্চ) শুক্রবার দুপুরে উপজেলার ০৪ নং ভাটইবাজার ও ০৫ নং কাতলাগাড়ী ক্লাস্টারের অধীনে ০২ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোলকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুদানের এই টাকা বিতরণ করা হয়। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা, সংসদীয় আসন-৮১) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম. আব্দুল হাকীম আহমেদ, চেয়ারম্যান, শৈলকুপা উপজেলা পরিষদ, মোঃ জাহিদুন্নবী, ভাইস চেয়ারম্যান, শৈলকুপা উপজেলা পরিষদ, মোঃ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, শৈলকুপা থানা, মোঃ মতিয়ার রহমান, চেয়ারম্যান, ০৮ নং ধলোহরা চন্দ্র ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার, সভাপতি, ০২ নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ, ফিরোজ আহমেদ, চেয়ারম্যান, ০২ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ, কৃষিবিদ কাজী হাসানুজ্জামান, জেলা ব্যবস্থাপক, এসডিএফ, ঝিনাইদহ। এছাড়া আরো বক্তব্য প্রদান করেন, মোঃ রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ও ০৫ ওয়ার্ড ইউপি সদস্য, আলম রায়হান খান, ০৪ নং ওয়ার্ড ইউপি সদস্য, ০২ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ, মোঃ শাহাবুদ্দীন ও দেবানন্দ বিশ্বাস, ক্লাস্টার অফিসার, ভাটইবাজার ও কাতলাগাড়ী ক্লাস্টার।

বিশেষ অতিথি জেলা ব্যবস্থাপক , কৃষিবিদ কাজী হাসানুজ্জামান তার সূচনা বক্তব্যের মাধ্যমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আরইএলআই প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড সংক্ষিপ্তসারে তুলে ধরে বলেন, এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি অলাভজনক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ।

সংস্থার জেলা কর্মকর্তা (লাইভলিহুড) এস. এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা হুমায়ুন কবির, সজীব কুন্ডু, সারওয়ার জাহান, সাদ আহমেদ, ক্লাস্টার ফ্যাসিলিটেটর মো. রকিবউজ্জামান, মো. আজিজুর রহমান, মিঠুন হোড়, মো. আব্দুল আলীম, ডিইও
জেমস মানিক সোম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, এসডিএফের এই আর্থিক সহায়তা উপকারভোগিদের অনেক বেশি সহায়ক হবে, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গডারই উদ্যোগ এই প্রকল্প। তিনি বলেন, বঙ্গবন্ধু কণ্যা আপনাদের পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়েছেন সুতরাং তার যেকোন বিপদের দিনেও আপনারা প্রধানমন্ত্রীর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে গেলাম। পাশাপাশি এসডিএফের এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি।

সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী বলেন, সরকারের উন্নয়নমূলক কাজের সহযোগী হিসাবে এসডিএফ কাজ করে যাচ্ছে, আপনারা লেগে থাকুন এই সংস্থার সাথে, আপনাদের জীবনমানের উন্নয়ন ও একদিন হবে। এছাড়া স্বল্প সময়ের মধ্যে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য এসডিএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা। অনুষ্ঠানে ০৮ টি গ্রাম সমিতির সর্বমোট ৩৭৯ জনকে এককালীন ৯০০০ টাকা হিসাবে মোট ৩৪,১১,০০০ (চৌত্রিশ লক্ষ এগারো হাজার) টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় এ প্রকল্পের মাধ্যমে এবং মোট ৩৫ টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ইতোপূর্বে ৯ টি গ্রামের ৩৯৬ জনের মাঝে ৩৫,৬৪,০০০ টাকা বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরো টাকা বিতরণ করা হবে।

উল্লেখ্য এসডিএফ ঝিনাইদহ সদরের ৩ টি, শৈলকুপার ২ টি ও হরিণাকুন্ডুর ২ টিসহ সর্বমোট ৭ টি ক্লাস্টার অফিসের মাধ্যমে মোট ২৪ টি ইউনিয়নের ১৭৫ টি গ্রামে কাজ করছে। অনুষ্ঠানে উপকারভোগী, গ্রাম সমিতির সভাপতি, অন্যান্য কমিটির প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী