মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা বিমানবন্দরে ৮২ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ৮২৩ দশমিক ৫২ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা।

আটক ব্যক্তি সিভিল এভিয়েশনের চালক সালেকুজ্জামান।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন যে- সালেকুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন। এরপর এক নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে স্বর্ণের বার ও চেইন সংগ্রহ করেন তিনি।
স্বর্ণ নিয়ে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় বিমানবন্দরে সন্দেহজনক গতিবিধির কারণে আর্মড পুলিশ তাকে তল্লাশির জন্য আটকায়।
পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার পকেটে ৮২ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বার ও ৫০টি চেইন ছিল। যা পরে উদ্ধার করা হয়।

ঈদকে সামনে রেখে গত ১২ এপ্রিল থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এ অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসপি।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে