রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জাতীয় যুবদিবস উপলক্ষে র‌্যালী ও আলোচন সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈশম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে জাতীয় যুবদিবস উপলক্ষে র‌্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াসের সভাপতিত্বে ও সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

বক্তব্য রাখেন, বেসরকারী উন্নয়ন সংগঠন ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, শিশু তীর্থ স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, তরুণ উদ্দ্যোক্তা মাছাদুজ্জামান ও লাকি আক্তার।

আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে প্রশিক্ষণ সার্টিফিকেট, প্রশিক্ষনার্থীদের সম্মানী ও উপকার ভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপকারভোগী ২২ জন সদস্য’র মধ্যে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

এর আগে যুব দিবসের র‌্যালী তালা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায়বিস্তারিত পড়ুন

তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান

যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার তালা উপজেলার শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন