বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নারী নিহত

সাতক্ষীরার তালায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে তানিয়া খাতুন (২২) নামের এক নারী নিহত হয়েছে। সে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। এ সময় তার ৪ বছর বয়সী শিশুকন্যা তাবাচ্ছুম গুরুতর আহত হয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা উপজেলার গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘাতক ট্রাকটি তাদের হেফাজতে নিয়েছে এবং ট্রাক চালক সাদ্দাম হোসেনকে আটক করেছে।

নিহতের ভাই হাবিবুর মোড়ল জানান, তার বোন তানিয়া খাতুন চার বছরের শিশুকে নিয়ে মঙ্গলবার তালায় ডাক্তার দেখিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিল। এ সময় খুলনা-পাইকগাছা মহাসড়কের তালার গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৩-৬০৫৯) ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় শিশু তাবাচ্ছুম। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন