মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল মোটরসাইকেল

সেলিম হায়দার, তালা ঃ সাতক্ষীরার তালার খেশরায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো একটি মোটরসাইকেল।

গতকাল বুধবার মধ্যরাতে খেশরা ফারুক মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দিপংকর দাশ ভেলু খেশরা গ্রামের রবু দাশের ছেলে। সে এলাকায় গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত।

জানা যায়, দীপংকর দাশের বাড়ির রাস্তায় কাঁদা হওয়ার কারনে সে গতকালে রাতে একই গ্রামের শেখ আবুল কালামের বাড়িতে গাড়ি রেখে যায়। এরপর রাত ১ টার দিকে কে বা কারা এসে সে গাড়ি ঘরের বারান্দা থেকে নামিয়ে বাইরে এনে খড়কুটা এবং প্রেট্রোল দিয়ে ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে গাড়িটি পুড়ে ভস্মীভুত হয়।

রাতে এলাকা পরিদর্শনের সময় স্থানীয় খেশরা পুলিশ ফাঁড়ির সদস্যরা বাড়ির ভিতরে আগুন দেখতে পেয়ে এগিয়ে যান। তারপর বাড়ির লোকজন ও পুলিশ সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই গাড়ির ৭০ শতাংশ যন্ত্রাংশ পুড়ি ছাই হয়ে যায়।

দীপংকর দাশ জানায়, কে বা কারা এ কাজ করেছে আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না। আমার সাথে শত্রুতা থাকলে তারা আমাকে মারতো, বেঁধে রাখতো কিন্তু আমার গাড়িটিকে এভাবে আগুনে পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। তবে তিনি আইনের আশ্রয় গ্রহন করবেন বলে জানান।

খেশরা গ্রামের মো. ফয়সাল মোড়ল বলেন, দীপংকর একজন গরু ব্যবসায়ী। এমন কোন শত্রুতা কারো সাথে আছে বলে জানা নেই। তবে এভাবে অমানবিক একটা কাজ করা কোনভাবেই ঠিক হয়নি। দোষীদের শাস্তির আওতায় আনা প্রয়োজন।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন জানান, ঘটনাটি শুনেই সকালে সেখানে গিয়েছিলাম। গাড়ির সবকিছু পুড়ে গেছে। এর আগে ইউনিয়নের কয়েকটি জায়গায় ধানের পালায়ও আগুন দেয় দুর্বৃত্তরা। এই চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা প্রয়োজন।

তালার খেশরা পুলিশ ফাঁড়ির এস আই মো. শফিউল্লাহ মোল্লা জানান, ব্যক্তিগত শত্রুতার কারনে এমন ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। লিখিত কোন অভিযোগ পায় নি; পেলে ব্যবস্থা গ্রহন করবো।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক