সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিট পুলিশিং কার্যক্রম আলোচনা সভা

সাতক্ষীরার তালায় মাদক,ইভটিজিং,সন্ত্রাস, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা নভেম্বর) সকালে তালা থানা ও ইসলামকাঠি ৩নং বিট পুলিশিং আয়োজনে চাঁদপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন। ইসলামকাটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এসআই) কাওছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, ইসলামকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাবেক চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, ৩নং বিট পুলিশিং বিটের সাধারন জনগন।

প্রধান অতিথীর বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অপরাধ প্রতিরোধে উপস্থিত সকলকে সচেতন নাগরিক হওয়া-সহ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান। জনগণ যদি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে তাহলে অপরাধ প্রবনতা কমে আসবে। এ জন্য প্রত্যেক পিতা-মাতাকে তাঁর নিজ-নিজ সন্তানদের প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ