শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন

সাতক্ষীরার তালায় শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলার গোপালপুরে শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন করা হয়।

সকালে মন্দিরের উদ্বোধন করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।

তালা প্রেসক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মপ্রকাশানন্দজী মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস, তালা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জয়দেব কুমার ঘোষ, খুলনা রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শ্রীমৎ স্বামী ধর্মানন্দজী মহারাজ, গোপালপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী গোপাল পাল এবং সাধারণ সম্পাদক এড. তারক চন্দ্র নন্দী।

আলোচনা সভা শেষে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন এবং প্রসাদ বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়

হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধবিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবারবিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী