শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে হাবিবুল ইসলাম হাবিব

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): দলের মধ্যে থেকে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ভাংচুর, লুটপাট, দখলবাজী কারীদের কোনো জায়গা নেই। সে যে পদের বা যার লোক হোক না কেন তাদের ক্ষমা করা হবে না। যদি উপজেলার কোনো নেতার পকেটের লোক হয় বা আমার লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা কোথাও কথা বলতে দেয়নি। কোনো ইসলামী সভা করতে দেয়নি। ৫ আগষ্ট ছাত্র জনতার রোষানলে পড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা অন্যায় ভাবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সহ সকল জাতীয় নেতাদের মিথ্যা মামলায় পাতানো রায়ে সাজা দিয়েছিলো।

আমাকেও মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিলো। আমার সাথে জেলে থাকা ৫০ জনের মধ্যে ৪ জন জেলা হাজতেই মারা গিয়েছে। শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর দেশে খুন গুমের রাজত্ব কায়েম করেছিলো। এখন আর খুন গুমের কোনো সুযোগ নেই।

হাবিব বলেন, দেশে বর্তমান সরকার সংস্কার কাজ করছেন। আমরাও সংস্কার চাই তবে নুন্যতম সংস্কার করে যত দ্রæত সম্ভব একটি সুষ্টু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। কারণ সুষ্টু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলন করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি খান আব্দুর রাজ্জাক।

গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান