সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার নগরঘাটায় ‘স্বপ্ন নীড়’র উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা

জাবের হোসেন : স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “স্বপ্ন নীড়” সংগঠনের উদ্যোগে নগরঘাটায় গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সংগঠনটির প্রধান কার্যালয় নগরঘাটা পোড়ার বাজারে জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।

স্বপ্ন নীড় সংগঠনের সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং স্বপ্ন নীড় সংগঠনের নির্বাহী পরিচালক মো. জাবের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু।

আরো উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য নবিনেওয়াজ সরদার, স্বপ্ন নীড় সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, স্বপ্ন নীড়ের সাধারণ পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন, ডা. ঠাকুর পদ, সাংবাদিক শাহিনুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, মফিজুল ইসলাম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা সমন্বয়ক (ফরেষ্ট্রি) মো. আবু মুসা হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনায় মিলিত হন উপস্থিত ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?