রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে জখম

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মিন্টু মোড়লকে (২৮) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ আকরাম মোড়ল গংরা। সোমবার (৩১ আগস্ট ) রাত ১০টার সময় উপজেলার ডুমুরিয়া গ্রামের ক্লাব চত্বরে ইটের রাস্তার উপর ঘটনাটি ঘটেছে । আহত মিন্টু মোড়ল ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মোড়লের ছেলে। তাকে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানাযায়, একই এলাকার মৃত মাদার মোড়লের ছেলে ইনছাব আলী মোড়ল (৫০) গংদের সাথে দীর্ঘদিন ধরে ৯শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল মিন্টু মোড়লের সাথে। এরই জের দরে সোমবার রাত ১০টার সময় ডুমুরিয়া গ্রামের ক্লাব চত্বরে তাকে একা পেয়ে ইনছাব আলী মোড়লের ছেলে আকরাম মোড়ল (২২) বাপ্পী মোড়ল (২৮) মৃত মাদার মোড়লের ছেলে ইনসাব আলী মোড়ল (৪৯) ও মোসলেম মোড়লের ছেলে মোস্ত মোড়ল (৩২) গংরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং দা দিয়ে তার মাথায় কোপ মারে। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। তালা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,তার মাথায় আঘাতের কারণে তার মাথায় সেলাই দেওয়া হয়েছে । তালা থানার ওসি মেহেদী রাসেল জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব