বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রসূতি মায়ের মৃত্যু নিয়ে উত্তেজনা, ডাক্তারদের মারপিট

সাতক্ষীরার তালায় গর্ভবতী রোগীকে খুলনায় রেফার করায় ডাক্তারদের মারপিট করেছে রোগীর স্বজনরা।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে তালা হাসপাতালে এ ঘটনা ঘটে।

রোগীর স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার হাজরাকাটী গ্রামের শাহাবুদ্দীন সরদারের স্ত্রী দিনা বেগম (৩০)কে তালা হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। বিকালে অপারেশন থিয়েটারে নেয়ার পর চিকিৎসার জানান, রোগির অবস্থা ভালো না, তাকে দ্রæত খুলনায় নেওয়া লাগবে। খুলনা নেওয়ার পথে প্রসূতি মা ও নবজাতক সন্তান উভয়ই মারা যায়।

এতে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে দায়িত্বরত ডা. অতনু ঘোষ ও ডা. ফারহা ফেরদৌসীকে শারিরীকভাবে লাঞ্চিত করে। হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে এখবর পেয়ে পুলিশ সাথে সাথে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

দিনা বেগমের দেবর গিয়াস উদ্দীনের অভিযোগ, ভুল চিকিৎসা হয়েছে। এ কারণেই তাঁর ভাবি ও নবজাতক সন্তান মারা গেছে।

তালা হাসপাতালের সহকারী সার্জন ডা. অতনু ঘোষ জানান, গর্ভবতী ঐ রোগীর ব্লাড প্রেসার ও অক্সিজেন আশংকাজনকহারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার পরামর্শপত্র দেওয়া হয়। এ সময় রোগির স্বজনরা না বুঝেই তাকে লাঙ্গিত করে। হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে থানায় অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, একজন রোগির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, তালায় হাসপাতালে ভর্তি হওয়া গর্ভবতী রোগীর ব্লাড প্রেসার ও অক্সিজেন আশংকাজনকহারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার পরামর্শপত্র দিলে না বুঝেই রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসকদের মারপিট করে। পরে ওই রোগী রাস্তায় যাওয়ার পথে সন্তান প্রসব করে। এ সময় নবজাতক ও মা মারা যায়। পরে হাসপাতালে ফের স্বজনদের উত্তেজিত হতে দেখা দিলে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন