তৃণমুল মানুষের বৃদ্ধ বয়সে সুরক্ষা পাওয়ার পথ নিশ্চিত হলো: প্রধানমন্ত্রী


ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে ভার্চুয়ালীতে যুক্ত থেকে গোপালগঞ্জ সহ সারাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ পেনশন পদ্ধতির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং উপকার ভোগী নারী দুলালী আক্তার।
সর্বজনীন পেনশন স্কিম চালু করে প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু এদেশের মানুষের সুরক্ষার কথা ভেবেছিলেন। তাই শোকের মাসেই চালু করা হলো এই স্কিম। তৃণমুলের মানুষের আজ থেকে বৃদ্ধ বয়সে সুরক্ষা পাওয়ার পথ নিশ্চিত হলো।”
ভার্চুয়ালী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: জাকির হোসেন, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, শেখ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু সহ জেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন


