সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুবাই থেকে ভাইয়ের পাঠানো পোশাক গায়ে পরা হলো না দেবহাটার নয়নের

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন আস্কারপুর গ্রামের রেজাউল গাজীর পুত্র আরিফুল ইসলাম নয়ন (২৩) ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার আস্কারপুর এলাকার রেজাউল গাজীর ছেলে। জানা গেছে, সকালে পরিবারের লোকজন নয়নকে না খুঁজে পেলে বাগানের দিকে যেয়ে পুকুরের পাড়ে একিটি আম গাছের ডালে রশি দিয়ে ঝুলে থাকতে দেখে। পরিবারের দাবি ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) আনুমানিক রাত ১ ঘটিকায় নয়ন গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। পরে তারা দেবহাটা থানা পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ৯ টার দিকে নয়নকে পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে নয়নের পিতা রেজাউল গাজী জানান, আমার ছোট ছেলে নয়নকে বিয়ে দিয়েছি নলতা মাঘুরালী মৃত মোহাম্মাদ আলী সরদারের নাতনি জান্নাতুনের সাথে। মেয়েটি এতিম ও বুদ্ধিপ্রতিবন্ধী জেনেও আমরা মেনে নিয়েছিলাম। দুই সপ্তাহ আগে বৌমা আমার স্ত্রীর ও বড় বৌমার সাথে ঝগড়া করলে, তার মামা সাদ্দামকে খবর দিলে তারা ঐদিন এসে বৌমাকে নিয়ে যান। পরে তারা নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানের কাছে বিচার দিলে আমরা মঙ্গলবার দুপুরে বসাবসি করি। সেখানে চেয়ারম্যান আমাদের কোন কথা না শুনে, উল্টে শুধু তাদের কথা শুনে এক পক্ষ বিচার করে ও অনেক অপমানজনক কথা বার্তা বলে। এসব কারণে রাতে আমার ছেলে নয়ন আত্মহত্যা করেছে। নয়নের চাচাতো ভাই বাদশা জানান, নয়নের বড় ভাই আশরাফুল দুবাই তে কাজ করেন। গতরাতে নয়নের জন্য জুতা, জামা, মোবাইল, বডি স্প্রে সহ বিভিন্ন উপহার পাঠিয়েছেন। আর সকালে আমরা নয়নের লাশ দেখতে পাচ্ছি। এতসব পোশাক নয়নের আর পরা হলো না। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী জানান, আস্কারপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক