রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমোতুল্লাহ আসমান, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, সহকারী বিআরডিবি কর্মকর্তা সোহরাব হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।

সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে যাতে কেউ শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সেব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য বলা হয়। সেই সাথে চোরাই পথে মাদক বা অস্ত্র আসতে না পারে সেব্যাপারে বিজিবি সদস্যদের আরো কঠোর নজরদারি দিতে বলা হয়। এছাড়া চলতি মৌসুমে রপ্তান্তি শিল্প মাছে যাতে কোন প্রকার পুশ না হয় সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া পুষকারীদের ধরতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়। এছাড়া বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের যোগদানের ৪ মাসের মধ্যে তাকে বদলি করায় সকলে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করা হয়। বদলি পরবর্তী কর্মস্থল সুন্দর ও সফলতা বয়ে আনুক সেই কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিংবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,বিস্তারিত পড়ুন

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক