রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় এমজেএফ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: আব্দুল মালেক ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এসএম আব্দুল ওহাবের সহযোগীতায় উক্ত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ¦ আনিছুজ্জামান (খোকন)। বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্যালয়ের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক তারিকুল ইসলাম।

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমজেএফ’র ডিএফই শাহনিমা আক্তার, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল হক, সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন, রহিমা খাতুন, উম্মে শাখওয়া শারমিন রানী, শাহিনুর রহমান, আবুল হুসাইন সহ অভিভাবক ও সুবিধাভোগীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের