রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ধর্মের নামে সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না’

ওয়াজ-মাহফিলের নামে উগ্রবাদ ছড়ানো বা ধর্মের নামে সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছেন আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা।

রাজধানীতে এক সমাবেশে উগ্রবাদ ও সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
সহিংসতা সৃষ্টি করলে কোনো পরিচয় না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী।

আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক ফাঁয়দা হাসিলের জন্যই সহিংসতা ছড়ানো ও তাণ্ডব সৃষ্টিতে সরলমনা আলেমদের ব্যবহার করছেন হেফাজত নেতারা।

বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স হলে বাংলাদেশে ইউনাইটেড ইসলামিক পার্টির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে দেশের কয়েক হাজার আলেম-ওলামা পীর-মাশায়েখ অংশ নেন। এসময় তারা বলেন, সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে আলেম নামধারী কিছু ব্যক্তির উগ্রবাদী বক্তব্য আর সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না।

আলেম-ওলামা পীর-মাশায়েখরা ইসলামের নামে সহিংসতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সহিংসতা ও তাণ্ডবে জড়িত অপরাধীদেরই গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যারা বিভিন্ন আঙ্গিকে ফেসবুকে নানাভাবে ছড়াতে চেষ্টা করেন, আমি মনে করি তারা জাতির শত্রু, বাঙালি জাতির শত্রু, দেশের শুত্রু এবং দেশদ্রোহিতার অংশ বিশেষ হিসেবে প্রমাণিত হয়।

নামধারী কিছু হেফাজত নেতা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরলমনা আলেমদের ব্যবহার করেছেও বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্য মন্ত্রী বলেন, যারা ইসলামের কথা বলে মানুষের ঘর-বাড়ি ভূমি অফিস ও ফায়ার সার্ভিস জ্বালিয়েছে তারা ইসলামের শত্রু।

হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পাকিস্তানের অর্থায়ন ও জামায়াতের নীলনকশায় তাণ্ডব সৃষ্টিকারীদের চিহ্নিত করার দাবি জানান আলোচনায় অংশগ্রহণকারীরা।

দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কনফারেন্স রুমে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ধর্মের নামে অরাজকতা ও তথাকথিত ধর্মীয় নেতার ধর্মহীনতা এবং শান্তির ধর্ম ইসলাম শীর্ষ আলোচনা সভায় বক্তব্যে রাখে ন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো.ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
সেখানে আরও বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর ড. মুফতি মাওলানা কাফিল উদ্দিন সরকার সালেহী।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. মামুনুর রশিদ, দলের মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মুফতি শাহাদাত হোসাইন, শাইখুল হাদিস মাওলানা ওয়াহিদুজ্জামান, মধুপুর পীর সাহেব মাওলানা আবু হানিফ, মাওলানা নূরুল ইসলাম, হাফেজ ক্বারী সানাউল্লাহ, মুফতি মুহিববুল্লাহ, মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ।
সৌজন্যে: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী