বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করলেন এসপি সাদিরা খাতুন

নড়াইলে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করলেন এসপি সাদিরা খাতুন। নড়াইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৪০ জন ভিডিপি (পুরুষ) সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের আয়োজনে। সোমবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল।

পুলিশ সুপার বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থের বিকাশ ঘটে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পুলিশের সাথে আনসার ও ভিডিপি সদস্যদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি ভিডিপি সদস্যদের ডিসিপ্লিনের প্রশংসা করেন এবং সকলকে নিজ নিজ দক্ষতা ও প্রশিক্ষণলব্ধ বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের মানুষকে সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, নড়াইল, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ, আনসার ও ভিডিপি প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী