মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক রমজান খান। নড়াইলের কালিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় টমেটো চাষ করেছেন কৃষক রমজান খান। আগাম টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন। বাজারে চাহিদা বেশি থাকায় চারা রোপণের পর থেকে টমেটো চাষে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কালিয়া উপজেলার পৌরসভা ব্লকে ১ নম্বর ওয়ার্ডের ঘোষনাওরা গ্রামে গিয়ে দেখা যায়, আগাম টমেটো চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে রাত দিন খেতের পরিচর্যায় সময় পার করছেন রমজান। বৃষ্টির কথা মাথায় রেখে পানি নিষ্কাশনের জন্য পলিমালসের মাধ্যমে চাষাবাদ করেছেন।

টমেটো চাষি রমজান খান বলেন, চলতি মৌসুমে ২৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন বাহুবলী জাতের ১ হাজার টমেটো চারা রোপণ করেছি। ভালো দাম পাওয়ার আশায় আগাম চাষ করেছি। আমার ৯০ হাজার টাকা খরচ হয়েছে। চারার বয়স ৯৫ দিনের পরের থেকে টমেটো বাজারে বিক্রি শুরু করেছি। আশা করছি ২ থেকে আড়াই লক্ষ টাকা লাভ করতে পারব। কৃষক রমজান শেখের টমেটো চাষ দেখে আগামী বছর এ জাতের টমেটো চাষ করবেন বলে জানান একই গ্রামের কয়েকজন কৃষক।
তবে এমন উন্নত জাতের বিষয়ে কৃষকের সঙ্গে কৃষি অফিসকেও এগিয়ে আসতে হবে বলে দাবি আগ্রহী কৃষকদের।

উপ-সহকারী কৃষি অফিসার, বলেন, মাঠ পর্যায়ে টমেটো চাষে নিরাপদ সবজি উৎপাদনে জৈব বালাই নাশক ব্যবহারের পরামর্শ প্রদান করার পাশাপাশি আগাম জাতের সবজি চাষের পরামর্শ প্রদান করে থাকি।

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ২৫ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন রমজান খান। কৃষি অফিস থেকে চাষিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ ও প্রদর্শনী দেওয়া হচ্ছে। পাশাপাশি টমেটো চাষের জন্য সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া চাষিদের আগাম টমেটো ও বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
  • এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • এ বছরই আমি দেশে ফিরব: শেখ হাসিনা
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • নিজ দল থেকে মমতার বিদায়, তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত