শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নিহত

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র নিহত। নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নাসিম শেখ উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরবি পড়ার জন্য প্রতিদিনের মতো নাসিম রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। পড়া শেষে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাসিমকে। এসময় স্থানীয় লোকজন নাসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন