শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুজবে কান না দেওয়ার পরামর্শ জেলা পুলিশের

নড়াইলে শারদীয় দুর্গা পূজা পালিত হবে নিশ্চিদ্র নিরাপত্তায়

উজ্জ্বল রায়,(নড়াইলে): নড়াইলে নিশ্চিদ্র নিরাপত্তায় পালিত হবে আসন্ন শারদীয় দুর্গা পূজা, গুজবে কান দিবেন না।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলে থেকে জানান, সোমবার (২ আগস্ট) নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় নড়াইল জেলার কালিয়া থানা এলাকার ৮৯ টি পূজা মন্ডপের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, অশোক কুমার ঘোষ, সভাপতি, কালিয়া থানা পূজা উদযাপন কমিটি এবং তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, কালিয়া থানা পূজা উদযাপন কমিটি, নড়াইল। সভাপতিত্ব করেন তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা, নড়াইল।

পুলিশ পরিদর্শক(তদন্ত), কালিয়া থানা মো: রতনুজ্জামানের সঞ্চালনায় কালিয়া থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জনাব তাপস কুমার বিশ্বাস বলেন, “আসন্ন শারদীয় দুর্গা পূজায় সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে পুজা উদযাপন করতে পারে সেজন্য কালিয়া থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।” কালিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি জনাব অশোক কুমার ঘোষ বলেন, “কালিয়া থানা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। আসন্ন শারদীয় দুর্গা পূজায় এ সম্প্রতির বন্ধন আরো অটুট হবে।”

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব-২০২৩ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের গৃহিত পদক্ষেপ ও দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল, নড়াইল। প্রধান অতিথি তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল বলেন,” নিশ্ছিদ্র নিরাপত্তায় পালিত হবে পূজা উৎসব। আপনাদের পাশে আমরা আছি। কোন ধরনের গুজবে কান দিবেন না। এক ধরনের লোক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে চায়। নড়াইল জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিষয়ে আপনারা সজাগ থাকবেন।”

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে সকলকে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী