বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে হিন্দু পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা আহত ২

নড়াইলে হিন্দু পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা দুজনকে পিটিয়ে আহত। নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাড়ির দরজা, জানালা, মোটর সাইকেলসহ একটি ইজিবাইক ভাংচুর করে। এসময় দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ভূক্তভোগী পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহা জানান, ‘সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আমি ইজিবাইকে নড়াইল থেকে বাড়ি আসি। তখন অতর্কিতভাবে ২০/৩০ জন ব্যাক্তি এসে হামলা করে। আমি দ্রুত ঘরে ঢুকে যাই। এসময় হামলাকারীরা বাইরে থেকে আমার ঘরের দরজা-জানালা এবং আমার মটরসাইকেলসহ আমাকে বহনকারী ইজিবাইকটি ভাংচুর করে।

এছাড়া ইজিবাইক চালক জঙ্গল গ্রামের খায়রুল ও আমার সহকারী হালিমকে মারধর করে। হামলাকারীদের মধ্যে একই গ্রামের ইমন (২৬), বাধন (৩০), খালিদ (২৫), মিঠু (৩৫), বিপ্লব (২৫) সহ ৬/৭জনকে চিনতে পেরেছি। তাৎক্ষণিকভাবে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জকে ফোন করে জানানো হয়।

হামলার কারন সম্পর্কে বিশ্বজিৎ সাহা বলেন, ‘আমি একজন পল্লী চিকিৎসক। এলাকায় চিকিৎসা সেবা দেই। ৩ মাস আগে একই গ্রামের হবিবর মোল্যার ছেলে ইমন আমার কাছে চাঁদা দাবি করেন। তখন বিষয়টি নড়াইল সদর থানায় অভিযোগ করি। বিষয়টি নড়াইল সদর থানার এসআই শাফায়েত হোসেন ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়ার মধ্যস্থতায় নিরসন হয়। ধারণা করছি ওই ঘটনার রাগের বহিঃপ্রকাশ হিসেবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমার পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় আছি।

বিশ্বজিৎ সাহার স্ত্রী টুম্পা সাহা বলেন, সন্ত্রসীরা আমাদের ঘরবাড়ি কুপিয়ে নষ্ট করে এবং গুলি করার ভয় দেখায়। আমরা হিন্দু সম্প্রদায়। আমরা এখন চরম আতঙ্কে রয়েছি। আমরা আমাদের নিরাপত্তাসহ শান্তিতে বসবাস করতে চাই।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ বাবন মোল্যা বলেন, ‘খবর শোনার পর বিশ্বজিতের বাড়িতে গিয়েছি। বিশ্বজিৎ সাহাকে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।

নড়াইল সদর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর শোনার পর রাতেই পুলিশ বিশ্বজিৎ সাহার বাড়ি পরিদর্শণ করেছে। এ ব্যাপারে অভিযোগ হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ওই পরিবার যদি নিরাপত্তার অভাববোধ করে তাহলে সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী