শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে চান ড. ইউনূস

আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। আর এই অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। গত রোববার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস উল্লেখ করেন তিনি এই মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মাঝেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার এবং সাইডলাইনে বৈঠক করার চেষ্টা করবেন।

এছাড়া সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস বলেন, সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া উচিত, আট সদস্যের ব্লক এই অঞ্চলের অনেক সমস্যার সমাধান করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, অবশ্যই, আমরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার চেষ্টা করব। সার্কভুক্ত দেশগুলোর সব রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে একটি ছবি তোলার চেষ্টা করব। সার্ক একটি মহৎ উদ্দেশ্যের জন্য গঠিত হয়েছিল, এটি এখন কেবল কাগজে কলমে বিদ্যমান। আমরা সার্কের নাম ভুলে গেছি। আমি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি।

ইউনূস বলেন, অনেকদিন সার্ক সম্মেলন হচ্ছে না। যদিও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি (সার্ক) একটি মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, তবে এটি এখন কেবল কাগজে কলমে বিদ্যমান এবং কাজ করছে না। আমরা যদি একত্র হই তাহলে অনেক সমস্যার সমাধান হবে।

তিনি আরও উল্লেখ করেন যে সার্কের মতো অনুরূপ লাইনে গঠিত ইউরোপীয় ইউনিয়নও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু সার্ক এখনও এটি অর্জন করতে পারেনি।

মূলত ২০১৬ সাল থেকেই অনেকটা অকার্যকর অবস্থায় রয়েছে সার্ক।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ অধিবেশন ২৪-৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল