শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারায়নগঞ্জে পুলিশকে মাসোহারা না দেয়ায় মারধর, এএসআই প্রত্যাহার

নারায়নগঞ্জের রুপগঞ্জে মাসোহারার টাকা দিতে দেরি হওয়ায় একটি খাবারের হোটেলের কর্মচারীকে শারীরিক নির্যাতন করেছেন রূপগঞ্জ থানা পুলিশের এক এএসআই। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনা গত শনিবার (২৮ জুলাই) দুপুরে রূপগঞ্জের ব্যস্ততম এলাকা গোলাকান্দাইল মহাসড়কের পাশে সুগন্ধা রেস্টুরেন্টে। এ রেস্টুরেন্টের কর্মচারী সাগরকে পুলিশের পোশাক পরা এক ব্যক্তির মারধর করছেন, ক্লোজসার্কিট ক্যামেরায় ধারা পড়ে এমন একটি ভিডিও যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার সুগন্ধা হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্মচারী সাগর ও নাঈম জানান, প্রতিমাসে ভুলতা ফাঁড়ি পুলিশকে দুই হাজার টাকা করে মাসোহারা দিতে হয়। কোরবানির ঈদে দোকান বন্ধ থাকায় টাকা দিতে দেরি হচ্ছিল। তাই ফাঁড়ির এএসআই বারেক এসে তাদের শারীরিক নির্যাতন করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, অভিযুক্ত পুলিশের এএসআইকে পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার (২৯ জুলাই) ভুলতা ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে এই নির্যাতনের ঘটনার। তাছাড়া কেউ অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ওই এলাকার দোকানদারদের অভিযোগ, সাওঘাট থেকে ভুলতা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক এবং এশিয়ান বাইপাস সড়কে যতো দোকান রয়েছে সবগুলো দোকান থেকে মাসোহারা আদায় করে ভুলতা ফাঁড়ি পুলিশ।

এছাড়া ব্যস্ত ঢাকা-সিলেট মহাসড়কেও ফুটপাত বসিয়ে টাকা আদায় করার অভিযোগ রয়েছে এই ফাঁড়ির বিরুদ্ধে। যারা এই টাকা দিতে পারেন না তাদের দোকান বন্ধ করে দেয় পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ