শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভিবিডির মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: “নারী দিবস কেবল উদযাপনের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন”— এই বার্তা নিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা কমিটি।

শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— “নারী নির্যাতন প্রতিরোধে আওয়াজ তোল একসাথে!” ও “হলে শাস্তির নিশ্চয়তা, কমবে অপরাধের প্রবণতা!”

এসময় ভিবিডি সাতক্ষীরা জেলা সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “নারী দিবস মানে শুধু ফুল দেওয়া নয়, অধিকার আদায়ের শপথ নেওয়ার দিন। নারীরা আজও কর্মক্ষেত্রে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এটা বন্ধ করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।”

এ কর্মসূচিতে ভিবিডির সাবেক সভাপতি মো হোসেন আলী, সাবেক সহ-সভাপতি সাইমুম সাকিব, তরিকুল ইসলাম, সাবেক পাবলিক রিলেশন অফিসার মাহবুবুর রহমান, সাবেক প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্টেজারার নাইমুর রহমান, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন।

পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডলসহ অন্যান্য সদস্য, স্থানীয় তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা অংশ নেন। তারা নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার করেন এবং নারীর ক্ষমতায়নে একসঙ্গে কাজ করার শপথ নেন।

ভিবিডি সাতক্ষীরা জেলা কমিটি দীর্ঘদিন ধরে তরুণ সমাজকে সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে নানা কার্যক্রম পরিচালনা করছে। নারী অধিকার, নিরাপদ পানি, জলবায়ু পরিবর্তন ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সংগঠনটি নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মানববন্ধনে বক্তারা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার